সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯৩ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
রোববার গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাবাজার, তামাবিল, লবিয়া, প্রতাপপুর, মিনাটিলা, সোনারহাট, শ্রীপুর ও বিছনাকান্দি বিওপি’র সদস্যরা অংশ নেন।
বিজিবি সূত্র জানায়, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ, চিনি, চা-পাতা, কম্বল, ক্লপ জি ক্রিম এবং মদ জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৯৩ লাখ ৫০ হাজার ৩০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মালামাল আটক করা সম্ভব হয়েছে।
আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








