সিলেটে আংশিক মেঘলা আকাশ, ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির আভাস
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪৪ AM

সিলেটে আংশিক মেঘলা আকাশ, ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৬ ০৮:০৬:৫২ PM

সিলেটে আংশিক মেঘলা আকাশ, ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির আভাস


সিলেট আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে এক বা দুই স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আর্দ্রতার হার সকাল ৯টায় ছিল ৬৬ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় (৫ এপ্রিল সকাল ৬টা থেকে ৬ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত) ১৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজ সন্ধ্যা পর্যন্ত নতুন করে কোনো বৃষ্টিপাত হয়নি।

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর