দিরাইয়ে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত ৭ পরিবার
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৩ PM

দিরাইয়ে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত ৭ পরিবার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৪/২০২৬ ০৭:৫৬:৫৯ PM

দিরাইয়ে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত ৭ পরিবার


দালালদের খপ্পরে পড়ে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হওয়া দিরাই উপজেলার ৭ যুবকের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমান আর্থিক সহায়তা প্রদান করেছেন। 

রোববার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

এসময় তিনি বলেন, নিজেকে স্বাবলম্বী করতে দালালদের খপ্পরে পড়ে অবৈধভাবে ইউরোপ পাড়ি দিতে গিয়ে ৭ জনের সাগরজলে মর্মান্তিক মৃত্যু কারো কাম্য ছিল না। আমরা চাই, সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণ বৈধ পথে বিদেশে পাড়ি জমাক। বিএনপির চেয়ারম্যান আমাদের নেতা প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রধানমন্ত্রীর অনুদান শোকাভিভূত পরিবারে পৌঁছে দিতে আজ আমরা এখানে এসেছি। বিএনপি বৈধ পথে জনশক্তি রপ্তানিতে বদ্ধপরিকর।

উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমানের পরিচালনায় ৭ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আব্দুল হক, সদস্য এডভোকেট মাসুক আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হেলাল, সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুকসহ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে দিরাই উপজেলার ৭ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর