মৌলভীবাজার সদরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর শাহিন মিয়া (৫৫) নামে স্থানীয় এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিন মিয়া সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার রাত আটটায় উপজেলার গয়ঘর এলাকায় একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শাহিন মিয়ার কোনো সন্ধান পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে সন্ধ্যার দিকে উপজেলার গয়ঘর এলাকায় একটি খালে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, কী কারণে শাহিন মিয়ার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








