প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩০ এপ্রিল সিলেট আসবেন তিনি।
ওইদিন সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধন করবেন তারেক রহমান।
বুধবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে এসে এমনটি জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই স্টেডিয়ামেই উদ্বোধন হবে নতুন কুঁড়ি স্পোর্টস।
স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে ৩০ এপ্রিল প্রধানমন্ত্রীর স্বশরীকে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধন করবেন। একইসময়ে সারাদেশে সব জেলায় একসাথে এটির উদ্বোধন হবে।
নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল, ক্রিকেটসহ ৭টি ইভেন্ট থাকবে বলে জানান তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আগামী শিক্ষবর্ষে ৪র্থ শ্রেণী থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে।
ইতোমধ্যে ক্রীড়া ভাতা প্রদান শুরু হয়েছে। ৫০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় আনা হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের নামে গত ফ্যাসিস্ট সরকার মেঘা লুটপাট করেছে। সিলেট জেলা স্টেডিয়ামের জীর্ণ শাই তার প্রমাণ। জেলা স্টেডিয়াম সংস্কার করার জন্য আমি সংশ্লিস্ট সবাইকে বলেছি।
প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
এরআগে গত ২১ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্র্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হন তিনি।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








