গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৩ PM

গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৪/২০২৬ ০২:৫৮:১৫ PM

গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু


গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউনিয়ে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে উপেন্দ্র নম( ৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত উপেন্দ্র নম উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চৌধুরী কান্দি গ্রামের রজনী নম এর ছেলে।

বুধবার সকাল আনুমানিক ৯ টার দিকে উপজেলার চৌধুরী খাল নয়া খাড়ার পাড়ে মাঠে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত উপেন্দ্র নম বাড়ির পাশে সকাল ৯ টার দিকে চৌধুরী খাল নয়া খাড়া মাঠে গরু আনতে যান।

এসময় বজ্রপাতে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যু হয় উপেন্দ্র নমের।

খবর পেয়ে স্থানীয় আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫ নং ওয়ার্ড সদস্য মতিউর রহমান এবং তিনি বেলান বিষয়টি ইউপি চেয়ারম্যান কে অবগত করা হয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর