সিলেটে ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়ছে তাপমাত্রা ও
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ PM

সিলেটে ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়ছে তাপমাত্রা ও

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৬ ০৮:১৭:০৭ PM

সিলেটে ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়ছে তাপমাত্রা ও


সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার সিলেটের ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। 

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলে একাধিক স্থানে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বাতাসে আর্দ্রতার মাত্রাও তুলনামূলক বেশি রয়েছে। সকাল ৯টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৭৬ শতাংশে।

বৃষ্টিপাতের পরিসংখ্যান অনুযায়ী, ২৯ মার্চ সকাল ৬টা থেকে ৩০ মার্চ সকাল ৬টা পর্যন্ত সিলেটে ০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯ মিলিমিটার।

আগামীকাল সোমবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর