লাখাইয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ PM

লাখাইয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

সংবাদদাতা

প্রকাশিত: ২৯/০৩/২০২৬ ০৭:১০:১৩ PM

লাখাইয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫


হবিগঞ্জের লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রোববার দুপুর ২টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, হবিগঞ্জ শহরের সাইফুল মিয়ার সঙ্গে মশাদিয়া গ্রামের আক্কাছ মিয়ার ছেলে ইমন মিয়া, বাবুল মিয়ার ছেলে লোকমান মিয়া ও সালমান মিয়ার বিরোধ চলছিল। রোববার সাইফুল মিয়া মশাদিয়া গ্রামের মাঠে তার বন্ধু সবুজ মিয়ার সঙ্গে দেখা করতে যান। সালমান মিয়া ও তার ভাই লোকমান মিয়াসহ স্বজনরা সাইফুল মিয়ার ওপর হামলা চালিয়ে আহত করেন।

পরে তার বন্ধু একই গ্রামের ছেনু মিয়ার ছেলে সবুজ মিয়াসহ কয়েকজন বিষয়টি সম্পর্কে জানতে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে তাদের মধ্যে বাগতিণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ের পক্ষ নিয়ে তাদের স্বজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হন।

লাখাই থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হাঙ্গামাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর