নবীগঞ্জের গোপলার বাজারে অগ্নিকাণ্ড: ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৫৯ PM

নবীগঞ্জের গোপলার বাজারে অগ্নিকাণ্ড: ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৩/২০২৬ ১০:০৬:২৯ AM

নবীগঞ্জের গোপলার বাজারে অগ্নিকাণ্ড: ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি


নবীগঞ্জ উপজেলার গোপলার বাজারে একটি বেকারিতে অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গতরাত দেড়টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজারে অবস্থিত ‘মামা-ভাগিনা বি-বাড়িয়া বেকারি’তে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বেকারির ভেতর আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা। এ সময় বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজন দিগবিদিক ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। 

তবে ততক্ষণে বেকারির ভেতরের বিভিন্ন মালামাল পুড়ে যায়। বেকারির মালিকপক্ষের দাবী- অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি।

বাহুবল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর