মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পক্ষ থেকে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি সালেহ আহমদ খসরু, মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ ইউনুছ মিয়া, মহানগর বিএনপির সাবেক সদস্য শফিকুর রহমান টুটুল, মহানগর বিএনপি নেতা খালেদ আকবর চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সদস্য মো: রহিম মিয়া, মহানগর বিএনপির সাবেক সদস্য সোহেল আহমদ, মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার আহমদ বিপুল, বিএনপি নেতা আলম মিয়া, ২৫ নং ওর্য়াড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাহিদ আহমেদ, ২৫ নং ওর্য়াড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলেমান হুসেন সুমন, মহানগর বিএনপি নেতা উজ্জ্বল রঞ্জন চন্দ্র, জেলা বিএনপি নেতা আসাদুল হক আসাদ, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, ৭ নং ওর্য়াড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: সেলিম আহমেদ খান, মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য হোসেন খান ইমাদ, মহানগর ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শিতাব,সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মারুফুজ্জামান অসিন, জৈন্তাপুর থানা জাসাসের সভাপতি এম আর মামুন, বিছনাকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল আহমদ, মহানগর ছাত্রদল নেতা সাইদুল ইসলাম প্রমূখ।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








