হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, পিকআপ চালক ইব্রাহীম (৩৫) সুনামগঞ্জের শাল্লা উপজেলার, কিশোরগঞ্জের সজিব (১২) ও তার মা আসমা আক্তার (৪০), এছাড়া একজন পুরুষের পরিচয় মেলেনি।
আহত হয়েছেন আরো কয়েকজন।
রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরের আন্দিউড়া স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








