মাধবপুরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ AM

মাধবপুরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ০৪:৪৬:২৩ PM

মাধবপুরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় ফেরদৌস আক্তার (২৭) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। নিহত ফেরদৌস আক্তার উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আজিজুল হকের স্ত্রী।

মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শাহপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় এনা পরিবহনের একটি অজ্ঞাত বাস ফেরদৌস আক্তারকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। 

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর