সুনামগঞ্জের তাহিরপুরে শ্রী অদ্বৈত প্রভুর জন্মধাম সংলগ্ন যাদুকাটা নদী তীরে পণতীর্থ গঙ্গাস্নান সম্পন্ন হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে আগত দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে আগত পুণ্যার্থী ও ভক্তরা অংশ নেন।
বলা হয়ে থাকে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি দেশের পুণ্যলাভের সবচেয়ে বড় উৎসব।
মঙ্গলবার ভোর ৫টা ৫৩ মিনিট থেকে সকাল ৮টা ৩৭ মিনিটের মধ্যে পণতীর্থ গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।
এতে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। এ উপলক্ষে এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করে উৎসবের আমেজ।
সরেজমিনে দেখা গেছে, স্নানোৎসব উপলক্ষে বেশিরভাগ পুন্যার্থী আগের দিন রাতেই উপজেলার রাজারগাঁওয়ে শ্রী অদ্বৈত জন্মধাম মন্দির ও ইসকন মন্দিরসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে সমবেত হোন। পরে ভোরে গঙ্গাস্নানের সময় শুরু হতেই লাখ লাখ পুণ্যার্থী ওপারের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা যাদুকাটা নদীর স্বচ্ছজলে স্নানপর্ব শুরু করেন।
এদিকে স্নান ও বারুনী মেলা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পুণ্যার্থীদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও আনসারসহ সদস্যরা একযোগে কাজ করছেন। রয়েছে সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরাও। তাছাড়া স্নান ও মেলা এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অপতৎপরতা রোধে ভ্রমামাণ আদালতের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। তবে প্রতিবারের ন্যায় এবারও ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে সড়কে পুণ্যার্থী ও আগত ভক্তদেরকে নানা ভোগান্তিতে পড়তে হয়েছে।
এদিকে একই সময়ে উপজেলার লাউড়েরগড়ের সাহিদাবাদ সীমান্তে শাহ আরেফিন (র.) এর আস্তানায় ওরস ও মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবছর পবিত্র রমজান মাস ও শবে কদর থাকায় ওরস ও মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








