তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে বিএনপি : মিফতাহ্ সিদ্দিকী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ PM

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে বিএনপি : মিফতাহ্ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৩/২০২৬ ০২:২৮:৩৪ PM

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে বিএনপি : মিফতাহ্ সিদ্দিকী


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বিএনপি সবসময় দেশের মানুষের কল্যাণ ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। মানুষ যেন সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে শান্তিতে বসবাস করতে পারে—সেই লক্ষ্যকে সামনে রেখেই দলটি বিভিন্ন সময়ে জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে।

রোববার সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় বিএনপি নেতা হাজী মামুনুর রহমান মামুন পরিবারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তিনি বলেন, দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপি সরকার থাকাকালে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করেছিল। এর মধ্যে ফ্যামিলি কার্ড চালু করা, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য সম্মানী প্রদানসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনার জন্য দিকনির্দেশনা দিয়েছিলেন, ঠিক তেমনি সেই ধারাবাহিকতা বজায় রেখে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বিএনপি ভবিষ্যতে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মহানগর বিএনপির সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মামুনের সভাপতিত্বে ও মেন্দিবাগ অগ্রসর যুব সংঘের সহ-সভাপতি মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মেন্দিবাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক শামীম আহমদ, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক জমজম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক হালিম আহমেদ, মেন্দিবাগ অগ্রসর যুব সংঘের সাধারণ সম্পাদক কয়েস আহমদ। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শিব্বির আহমদ।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর