বিয়ানীবাজারে পুলিশের অভিযানে ১২ আসামি গ্রেফতার
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ PM

বিয়ানীবাজারে পুলিশের অভিযানে ১২ আসামি গ্রেফতার

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৩/২০২৬ ০৪:৫৯:১৪ PM

বিয়ানীবাজারে পুলিশের অভিযানে ১২ আসামি গ্রেফতার


বিয়ানীবাজার উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানটি পরিচালিত হয় সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেকের সার্বিক তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের নির্দেশনায়। এতে সার্বিক সহযোগিতা করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছবেদ আলী।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে মাদক মামলার ৫ জন, আদালতের ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং নিয়মিত মামলার এজাহারনামীয় ২ জন আসামি রয়েছেন।

বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি মোঃ ওমর ফারুক জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর