চুনারুঘাটে খোয়াই নদীতে ডুবে দিনমজুর নিখোঁজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৩ AM

চুনারুঘাটে খোয়াই নদীতে ডুবে দিনমজুর নিখোঁজ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৬ ০৯:১০:৪০ PM

চুনারুঘাটে খোয়াই নদীতে ডুবে দিনমজুর নিখোঁজ


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদী সাঁতরে পার হওয়ার সময় ডুবে আব্দুল জলিল (৫০) নামে এক দিনমজুর নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ হলেও শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার কোনো সন্ধান পায়নি।

নিখোঁজ জলিল একই উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। তিনি স্থানীয় গরু ব্যবসায়ী আকিল মিয়ার দিনমজুর হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আমুরোড হাট থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন জলিল। সন্ধ্যার দিকে কোটাবাড়ী এলাকায় সাঁতরে খোয়াই নদী পার হওয়ার সময় তিনি নিখোঁজ হন। কিছুক্ষণ পর গরুটি বাড়িতে ফিরে এলেও জলিল ফেরেননি। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম জানান, নদীর ওই অংশে বালু মহালের কারণে প্রায় ১২ ফুট গভীরতা ও তীব্র স্রোত ছিল। আধা কিলোমিটার ঘুরে নিরাপদ পথ ব্যবহার না করে দ্রুত পার হতে গিয়েই তিনি তলিয়ে যান বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর