যোগ দিলেন সিলেটের নতুন পুলিশ সুপার ড. যাবের সাদেক
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৫ PM

যোগ দিলেন সিলেটের নতুন পুলিশ সুপার ড. যাবের সাদেক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২/০৩/২০২৬ ০৪:২৮:১৩ PM

যোগ দিলেন সিলেটের নতুন পুলিশ সুপার ড. যাবের সাদেক


সিলেট জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. চৌধুরী মো. যাবের সাদেক। 

বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন।

পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে একটি চৌকস পুলিশ দল তাঁকে গার্ড অব অনার দিয়ে অভিবাদন জানায়। পরে সিলেট জেলা পুলিশ লাইনের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামছুল হক মিলনায়তনে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

নবাগত পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং জেলা ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় প্রথমে কর্মকর্তাদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। এরপর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি। পাশাপাশি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

ড. চৌধুরী মো. যাবের সাদেক ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি জামালপুর ও গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখানে সুনামের সঙ্গে কাজ করেছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর