ঈদ যাত্রা নির্বিঘ্নে অংশজনের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে সিলেট হাইওয়ে পুলিশ সুপার
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ PM

ঈদ যাত্রা নির্বিঘ্নে অংশজনের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে সিলেট হাইওয়ে পুলিশ সুপার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২/০৩/২০২৬ ১২:০২:৩৫ AM

ঈদ যাত্রা নির্বিঘ্নে অংশজনের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে সিলেট হাইওয়ে পুলিশ সুপার


ঢাকা- সিলেট মহাসড়কে যানজট নিরসন ও আসন্ন ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনের সাথে এক মতবিনিময় সভা শেষে ইফতার মাহফিলের আয়োজন করেছে হাইওয়ে পুলিশ সিলেট রিজিওন।

বুধবার বিকেল ৫ টায় পুলিশ সুপার রেজাউল করিমের সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতি কার্যকরী সভাপতি, নাজিম উদ্দিন লস্কর, জেলা  সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু, জেলা ট্রাক, পিক-আপ ও কাভার্ড ভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, জেলা ট্রাক, পিক-আপ ও কাভার্ড ভ্যান মালিক সমিতি'র সাধারন সম্পাদক, নূর আহমেদ খান সাদেক, জেলা বাস মিনিবাস  মাক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক আলী আকবর রাজন, এনা পরিবহনের জেনারেল ম্যানেজার আতিকৃুল ইসলাম রুকন, ইউনিক পরিবহনের ইনচার্জ তোফায়েল আহমদ, শ্যামলী পরিবহন, সিলেটের ইনচার্জ, রাইসুল ইসলাম রাসেদ, হানিফ পরিবহন, সিলেট ইনচার্জ,মোঃ অলি আহাদ ভূঁইয়া, নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর এর সাধারন সম্পাদক আব্দুল হাদী পাবেল, সেবামুলক নানা পদে দায়িত্বশীল ব্যক্তিবর্গ সহ অনেক প্রবাসী।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর