হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৪ PM

হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৬ ০৫:০২:৪৩ PM

হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু


হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৬) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। মৃত রাসেল নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। তিনি হত্যা মামলার আসামি হিসেবে ৫ জানুয়ারি থেকে কারাগারে বন্দি রয়েছেন।

বুধবার সকালে তাকে অসুস্থ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে রাসেল মিয়া জ্বরে ভুগছিলেন। কারাগারের হাসপাতালে তার চিকিৎসা চলছিল। বুধবার সকালে হঠাৎ তিনি গোসলখানায় পড়ে যান। এসময় কারাগারেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সকাল ৯টার দিকে সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসেল মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় এমরুল মিয়া নামে এ ব্যক্তিকে কয়েকজন ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রাসেলসহ মোট সাতজনকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহত এমরুলের বড় ভাই নজরুল ইসলাম রুশেল।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর