খাদিমপাড়ায় চলছে অবৈধভাবে মাটি কাটা, একজনের কারাদন্ড
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৯ PM

খাদিমপাড়ায় চলছে অবৈধভাবে মাটি কাটা, একজনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৩/২০২৬ ০৮:১২:৩৭ PM

খাদিমপাড়ায় চলছে অবৈধভাবে মাটি কাটা, একজনের কারাদন্ড


সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রাম এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধ ও খাল ভরাটের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে মো. আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সদর উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোশনূর রুবাইয়াং ও সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে কল্লগ্রামের নিকটবর্তী কৃষি জমির উপরিভাগের টপ সয়েল কর্তন করে হৈরখাল ভরাট করে, এর ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। এছাড়া খাল ভরাটের কারণে নিকটবর্তী জলপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে স্থানীয় পরিবেশ ও পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ অপরাধের জন্য মো. আব্দুল হান্নানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত ২ টি ড্রেজার জব্দ করা হয়। এর মধ্যে ১টি সিলেট সিটি কর্পোরেশন এবং অপরটি উপজেলা পরিষদ, সিলেট সদর, সিলেট এর অনুকূলে বিলিবন্দেজ প্রদান করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর