সংসদ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত হবে : এলজিআরডি প্রতিমন্ত্রী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ PM

সংসদ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত হবে : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৩/২০২৬ ০২:১৪:০৬ PM

সংসদ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত হবে : এলজিআরডি প্রতিমন্ত্রী

ছবি : মো: সোহেল মিয়া


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, বিগত অন্তর্বর্তীকালীয় সরকারের জারি করা সকল অধ্যাদেশ আগামী ১২ ফেব্রুয়ারী মহান জাতীয় সংসদ নির্বাচনে উত্থাপন হবে। এর পর সংসদ কোন অধ্যাদেশ গ্রহণ করবে আর কোন অধ্যাদেশ গ্রহণ করবে না এটি ঐদিনই সিদ্ধান্ত হবে।

মঙ্গলবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে আইনকে পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচন সমূহে দলীয় প্রতীকে নির্বাচন করা হয়েছে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করে সকল স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের অধ্যাদেশ জারি করেছেন। এই অধ্যাদেশ গৃহীত হলে আইন আকারে পাশ হলে সাধারণ প্রতীকে নির্বাচন হবে। এসব বিষয় শেষ হলেই আমরা দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাব।

এসময় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালেক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর