সিলেটে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ PM

সিলেটে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০২/২০২৬ ০৮:০৩:৪১ PM

সিলেটে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অভিযানে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ১ কোটি ১৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া, পাথরকোয়ারি, শ্রীপুর ও বাংলাবাজার বিওপি এলাকায় একযোগে তল্লাশি চালানো হয়।

অভিযানকালে ভারতীয় গরু ও মহিষ, জিরা, সুপারি, কমলা, মাল্টা, আঙ্গুর, পেঁয়াজ ও অলিভ অয়েলসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়। এছাড়া চোরাচালানী পণ্য পরিবহনে ব্যবহৃত একটি টাটা ট্রাকও আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৭ লাখ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর