সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ PM

সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০২/২০২৬ ০২:১৪:১১ PM

সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী

ছবি : সোহেল আহমদ


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

বুধবার বেলা দেড়টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। তাকে দায়িত্ব বুঝিয়ে দেন সিসিকের সদ্য সাবেক প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী।

পরে দুপুর সাড়ে ১২টায় তিনি পবিত্র হযরত শাহজালাল (রহ.) মাজার ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। মাজার প্রাঙ্গণে তিনি দেশ, জাতি ও সিলেটবাসীর সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে একই দিন সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এ পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফুলেল শুভেচ্ছা, করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে স্বাগত জানিয়ে তার সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসীর প্রত্যাশা পূরণে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম জোরদার, নাগরিক সেবার মানোন্নয়ন নিশ্চিত এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর