গোলাপগঞ্জে কুশিয়ারা নদী গিলে খেলো বাড়িঘর, আতঙ্কে নদী পাড়ের মানুষ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৭ PM

গোলাপগঞ্জে কুশিয়ারা নদী গিলে খেলো বাড়িঘর, আতঙ্কে নদী পাড়ের মানুষ

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৬ ০১:১২:১৩ PM

গোলাপগঞ্জে কুশিয়ারা নদী গিলে খেলো বাড়িঘর, আতঙ্কে নদী পাড়ের মানুষ


গোলাপগঞ্জ উপজেলার নদী তীরবর্তী ফতেপুর গ্রামের বাড়িঘর কুশিয়ারা নদীতে আকস্মিক ধসে পড়েছে। ঘরের বাসিন্দারা দ্রুত সরে পড়ায় প্রাণহানী থেকে রক্ষা পেয়েছেন।

সবশেষ গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বাড়ির ৫ থেকে ৭টি ঘর আকস্মিক নদীগর্ভে ধসে পড়ে। বাড়ির লোকজন পরনের কাপড় ছাড়া কিছুই নিতে পারেননি। এ ঘটনায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ বাজারের পশ্চিমে ফতেপুর গ্রামের বেশকয়েকটি ঘরবাড়ি নদীগর্ভে ধসে পড়ে। বাড়ির লোকজন কিছু বুঝে উঠার পূর্বেই ঘর ও গাছপালাসহ নদীতে ধসে পড়ার মুহূর্তে তারা দ্রুত বেরিয়ে আসতে পারায় প্রাণহানী থেকে রক্ষা পেয়েছেন। গ্রামের আবুল, মুসলিম, আবুল খায়ের, হারুন, আব্দুল, কাহের এর ঘর নদীতে ধসে পড়েছে।

স্থানীয়রা জানান, বেলা আড়াইটার দিকে হঠাৎ নদীর তীরে ফাটল দেখা দেয়। মুহূর্তের মধ্যে সকল মালামাল ও আসবাবপত্রসহ নদীগর্ভে ধসে পড়ে বাড়িঘর। ক্ষতিগ্রস্তরা প্রত্যেকে দিনমজুর বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় নদী তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পয়ে তাঁরা যোগাযোগ করেছেন। আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরুপণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তা বিষয়টি নির্ধারণ করা হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর