স্বামীকে হত্যার পর মরদেহ তালাবদ্ধ রেখে পালিয়ে যান স্ত্রী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ PM

স্বামীকে হত্যার পর মরদেহ তালাবদ্ধ রেখে পালিয়ে যান স্ত্রী

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০২/২০২৬ ০৯:৩৮:৪২ PM

স্বামীকে হত্যার পর মরদেহ তালাবদ্ধ রেখে পালিয়ে যান স্ত্রী


হবিগঞ্জের মাধবপুরে স্বামীকে হত্যার পর মরদেহ ঘরে তালাবদ্ধ রেখে পালিয়ে গেছেন স্ত্রী। নিহতের নাম ফেরদৌস মিয়া (৩৫)। তিনি বারচান্দুরা গ্রামের সমসু মেম্বারের ছেলে।

সোমবার দুপুরে উপজেলার বারচান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কমল কৃষ্ণ সাহা জানান, হাসপাতালে আনার আগে ফেরদৌসের মৃত্যু হয়েছে। তার বুকে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহনুর রহমান জানান, প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্ত্রী তাছলিমা পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ফেরদৌসের সঙ্গে তার চতুর্থ স্ত্রী তাছলিমা বেগমের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। সোমবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ফেরদৌসের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে অভিযুক্ত স্ত্রী ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর