গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪০ PM

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৬ ০৩:৫৪:৩৪ PM

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত


গোলাপগঞ্জে সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ফরহাদ হাসান (৩০) এর মৃত্যু হয়েছে। ফরহাদ বিয়ানীবাজার উপজেলার মাটিজুরা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।

বুধবার সকাল ৮টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, সকালে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও চালকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কিভাবে এই ঘটনা ঘটেছে তা পুলিশ জানাতে পারেনি। তবে সড়কে পড়েছিলো সিলেট-ল ১২-৭১৬৪ নাম্বারের মোটরসাইকেলটি।

গোলাপঞ্জ থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন- নিহতের পরিচয় জানার জন্য পুলিশ চেষ্টা  চালিয়ে যাচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর