জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় শিশু'র মৃত্যু
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ PM

জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় শিশু'র মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০২/২০২৬ ০৬:৩৯:৪০ PM

জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় শিশু'র মৃত্যু


গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় এক শিশু'র মৃত্যু হয়েছে। নিহত শিশু নয়ন মিয়া (৭)। সে সিলেটের ওসমানী নগর উপজেলার কাশিপাড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে। তারা জাফলংয়ে মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মামার দোকান- মোহাম্মদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশু নয়ন মিয়া রাস্তা পাড় হচ্ছিলো। এ সময় হঠাৎ করে এসে একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর