মন্ত্রীসভায় ডাক পেলেন মুক্তাদীর, আরিফুল
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫২ PM

মন্ত্রীসভায় ডাক পেলেন মুক্তাদীর, আরিফুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৬ ০১:২৯:৫০ PM

মন্ত্রীসভায় ডাক পেলেন মুক্তাদীর, আরিফুল


নতুন মন্ত্রীসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন সিলেটের খন্দকার আব্দুল মুক্তাদীর ও আরিফুল হক চৌধুরী। 

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী হিসেব শপথ নিয়ে ডাক পাওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তারা দুজনেই।

সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদীর বলেন, ‘সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাইছি। দল যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি’।

অন্যদিকে সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধূরী বলেন,  ‘সবাইকে নিয়ে চলব। দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। সকলের দোয়া চাইছি।’

খন্দকার আব্দুল মুক্তাদীর ও আরিফুল হক চৌধুরী– দুজনেই এবার প্রথমাবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর