সিলেটে টিসিবির পণ্য বিক্রি শুরু, মিলছে ৫ পণ্য
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৯ PM

সিলেটে টিসিবির পণ্য বিক্রি শুরু, মিলছে ৫ পণ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০২/২০২৬ ১০:৪০:৫০ AM

সিলেটে টিসিবির পণ্য বিক্রি শুরু, মিলছে ৫ পণ্য


পবিত্র রমজান উপলক্ষে সিলেট আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। পাশাপাশি চলবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি কার্যক্রমও।

বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। পাশাপাশি চলবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি কার্যক্রমও। তবে রমজানের বাজার নিয়ন্ত্রণ করা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে শঙ্কা ক্যাবের। ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর- রমজানে এ পাঁচ পণ্যের চাহিদাই থাকে সবচেয়ে বেশি। বাজারে দাম বেশি থাকায় টিসিবির পণ্যেই ভরসা স্বল্প আয়ের মানুষের।

টিসিবি বলছে, মঙ্গলবার শুরু হচ্ছে বিক্রি কার্যক্রম। সেজন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে। পণ্য নিতে নির্ধারিত ডিলারদের টাকা জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

নিয়মিত পণ্যের সঙ্গে মিলবে ছোলা ও খেজুর। সারাদেশে থাকবে চারশ'র বেশি ট্রাক। প্রতিটি ট্রাকে থাকবে ৪০০ ভোক্তার জন্য পণ্য। শুক্রবার বাদে বিক্রি চলবে সপ্তাহের বাকি দিনগুলোতে। টিসিবির দাবি, পণ্যের কোনো ঘাটতি হবে না।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর