৫৫ বছরের অপেক্ষার অবসান
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ PM

৫৫ বছরের অপেক্ষার অবসান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০২/২০২৬ ১০:৩৮:৪৬ AM

৫৫ বছরের অপেক্ষার অবসান


অবশেষে ৫৫ বছর পর মৌলভীবাজার-৪ আসনে বিজয়ী হলো বিএনপি। জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এই দুই উপজেলা নিয়ে আসনটি গঠিত। স্বাধীনতার পর ওই আসন ধারাবাহিকভাবে আওয়ামী লীগের দখলে ছিল। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি’র প্রার্থী বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি’র ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী ৫০ হাজার ২০৪ ভোট পান। ১ লাখ ২০ হাজার ৬৭৩ ভোট বেশী পেয়ে জয়ী হওয়া বিএনপি প্রার্থীর এই বিজয় সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানের রেকর্ড।

ভোটাররা জানান, কৃষি ও ফ্যামিলি কার্ডসহ বিএনপি ঘোষিত নানা কর্মসূচি প্রতিশ্রুতি আর প্রার্থীর জনপ্রিয়তার কারণেই তারা এবার ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়েছেন। এ জয়কে ঐতিহাসিক বিজয় হিসেবেই দেখছেন ভোটাররা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর