সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল ও সাধারণ সম্পাদক জোবায়ের বখ্ত জুবের নির্বাচিত হয়েছেন।
সোমবার ভোরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. ছয়ফুল আলম। এ সময় তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার মো. আব্দুল্লাহ আল-হেলাল ও মো. কাওছার জুবায়ের।
রোববার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের দ্বিতীয় ও তৃতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সমিতির ১ হাজার ৬৬৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৩৪ জন ভোটার ভোট দিয়েছেন। সমিতির নির্বাচনে ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫৮ জন আইনজীবী প্রার্থী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল ৫৭৪ ভোট পেয়ে সভাপতি, অ্যাডভোকেট পান্না লাল দাশ ৪৩৮ ভোট পেয়ে সিনিয়র সহসভাপতি, আব্দুস সোয়েব আহমদ ৫১০ ভোট পেয়ে সহসভাপতি, মো. জোবায়ের বখ্ত জুবের ৩৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
এছাড়া যুগ্ম অ্যাডভোকেট মো. আব্দুল মুকিত অপি ৩১৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক-১ পদে, মো. হেদায়েত হোসেন তানবীর ৪৮৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে, মোহাম্মদ মঈনুল ইসলাম ৫৮১ ভোট পেয়ে ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে ও দেবব্রত চৌধুরী লিটন ৬৮৯ ভোট পেয়ে সহক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
ঝুমকি পুরকায়স্থ ৬৭৮ ভোট পেয়ে লাইব্রেরি সম্পাদক পদে, সোনিয়া জেরীন চৌধুরী ৬৬২ ভোট পেয়ে মহিলা বিষয়ক সম্পাদক পদে, সৈয়দা হেলেন বেগম মহিলা বিষয়ক সহসম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), মো. জাহিদুল হক জাবেদ ৯২০ ভোট, মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল ৬৯৪ ভোট ও জিয়াউল হক মোস্তাক ৬৭২ ভোট পেয়ে সহসম্পাদক পদে জয় পেয়েছেন।
সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের সাতটি পদে মো. ইরফানুজ্জামান চৌধুরী ৮৯৯ ভোট, মো. আতিকুর রহমান ৮৯৫ ভোট, এএসএম আব্দুল গফুর ৮৭২ ভোট, মো. আনোয়ার হোসেন ৮৬৯ ভোট, এ কে এম ফখরুল ইসলাম ৮৫৭ ভোট, মোহাম্মদ জুয়েল ৮৪০ ভোট ও মো. ওবায়দুর রহমান ৮২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনি ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








