সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ PM

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৬ ০২:২১:০০ PM

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১


সিলেটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দৈনিক দৈনিক যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি আজিজুল ইসলামের ভাই নাজমুল ইসলাম নিয়াজ (৫০) নিহত হয়েছেন। নিহত নিয়াজ কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের আবুতালিপুর এলাকার বাসিন্দা।

রবিবার সকালে পাশের বাড়ির এক ব্যক্তির মরদেহ আনতে কুলাউড়া থেকে সিলেটে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের ভাই সাংবাদিক আজিজুল ইসলাম জানান, সিলেটের ময়লার ভাগাড় এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি একটি দ্রুতগতির যানবাহনের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নাজমুল ইসলাম নিয়াজের মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় গাড়িতে থাকা চালকসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর