দিরাইয়ে চাচার হাতে ভাতিজা খুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ AM

দিরাইয়ে চাচার হাতে ভাতিজা খুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০২/২০২৬ ০৪:১৭:৪৮ PM

দিরাইয়ে চাচার হাতে ভাতিজা খুন


সুনামগঞ্জের দিরাইয়ে বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা আনজুর মিয়া (৫০) নিহত হয়েছেন। নিহত আনজুর মিয়া ধল আশ্রম গ্রামের ছাত মিয়ার ছেলে।

শনিবার দুপুরে উপজেলার ধল আশ্রম গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিয়ের দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে আনজুর মিয়ার সঙ্গে তার চাচা আনহার মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র হলে আনহার মিয়া ধারালো অস্ত্র দিয়ে আনজুর মিয়াকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর