হবিগঞ্জের বাহুবলে বাস উল্টে পথচারী নিহত
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৪ AM

হবিগঞ্জের বাহুবলে বাস উল্টে পথচারী নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০২/২০২৬ ১০:২৬:২৩ PM

হবিগঞ্জের বাহুবলে বাস উল্টে পথচারী নিহত


হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে যাত্রীবাহী বাস উল্টে লোকমান মিয়া (২৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত লোকমান মিয়া পুটিজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রী। এ ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের ডুবাঐ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহণের একটি বাসে এক যাত্রীর সঙ্গে হেলপারের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা চালক-হেলপারের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিতে রূপ নেয়। 

ওই যাত্রীর আচরণে আতঙ্ক ছড়িয়ে পড়লে অন্য যাত্রীরা ডাকাত সন্দেহে চিৎকার শুরু করেন।  

এমন পরিস্থিতিতে বাসটি ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।

এসময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই পথচারী লোকমান মিয়ার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় বাসের অন্তত ২৫জন যাত্রী আহত হয়।আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন- প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়, তবে তদন্ত করে বিস্তারিত পরে বলা যাবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর