লাখাইয়ে তুমুল সংঘর্ষ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ AM

লাখাইয়ে তুমুল সংঘর্ষ

সংবাদদাতা

প্রকাশিত: ১১/০২/২০২৬ ০৮:৫৫:১২ PM

লাখাইয়ে তুমুল সংঘর্ষ


হবিগঞ্জের লাখাই উপজেলায় রাস্তা ভরাট ও পানি নিষ্কাশনের নালা বন্ধ করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩০ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় আব্দুল কাদির রাস্তা ভরাট করলে গ্রামের পানি নিষ্কাশনের নালা বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ গ্রামবাসী বাধা দিলে আব্দুল কাদিরের লোকজনের সঙ্গে তাদের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

লাখাই থানার ওসি মো. জাহিদুল হক বলেন, রাস্তা ভরাটকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর