জৈন্তাপুরে গভীর রাতে অভিযান, জরিমানা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ AM

জৈন্তাপুরে গভীর রাতে অভিযান, জরিমানা

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৬ ০৪:৫১:১৯ PM

জৈন্তাপুরে গভীর রাতে অভিযান, জরিমানা


সিলেটের জৈন্তাপুরে টিলা কেটে মাটি বিক্রির অপরাধে এক ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাত দেড়টার দিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারোগাতি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। 

জানা গেছে, গভীর রাতে টিলা কাটার খবর পেয়ে জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের বারোগাতি গ্রামে অভিযানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। এসময় অবৈধভাবে টিলা কাটা অবস্থায় এক ব্যক্তিকে ব্যক্তিকে আটক করেন তিনি। তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব জানান, টিলা কাটার অপরাধে এক ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়েছে। 

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর