ওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৪ PM

ওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৬ ১০:০৮:৫২ AM

ওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২


ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় তিনটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

শনিবার সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের সোয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় এবং অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর ঢাকা–সিলেট মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাসগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসমানীনগর থানার ওসি মুর্শেদুল আলম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর