ধর্মপাশায় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৮ PM

ধর্মপাশায় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৫ ১০:১২:০৪ AM

ধর্মপাশায় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাহান ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন এই আয়োজন করে। প্রতিযোগিতায় এ  উপজেলার ছয়টি ইউনিয়নের ১৫টি হাফিজিয়া মাদ্রাসার ৬৩জন  শিক্ষার্থী অংশ নেয়৷

হাফিজ সাজিদুল বারী তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিধি ছিলেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী ফরিদ আহমেদ। মুফতি  মুহসিন উদ্দিন ও হাফেজ  মাওলানা নোমান আহমদের যৌথ সঞ্চালনে  অন্যদের মধ্যে বক্তব্য দেন জাহান ফাউন্ডেশনের সদস্য সচিব হেমায়েত জাহান সেজান, মুফতি আজিজুর রহমান হাকিমী, নূর মোহাম্মদ, যোবায়ের আলম,,মাওলানা ইসমাঈল হোসেন,,সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ,অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা  নেহাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে দুটি শাথায় বিজয়ী ১৪জন শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর