মধ্যনগর কাইলানীতে বাঁধের কাজ উদ্বোধন
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১৭ PM

মধ্যনগর কাইলানীতে বাঁধের কাজ উদ্বোধন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১২/২০২৪ ০৬:৪২:১৪ AM

মধ্যনগর কাইলানীতে বাঁধের কাজ উদ্বোধন


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের কাইলনীর (চিরকুলী)হাওরাংশে কাইলানী হাওর উপঃপ্রকল্পের ২কিলোমিটার পরিমান ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে চিরকুলীর বোরো জমির তীরবর্তী ২কিলোমিটার সীমানায় পাউবো' কতৃক ফসল রক্ষা ডুবন্ত বাঁধের ভাঙ্গা বন্ধকরণ ও সংষ্কার কাইলানী হাওর উপঃপ্রকল্পে এস্কেভেটর ও লড়ির মাধ্যমে মাটি ফেলার কাজের সূচনা করেন।

প্রকল্পের (পিআইসি'র) সভাপতি মোঃ রাব্বি মিয়া।২০২৪-২৫অর্থ বছরে ১৬নং প্রকল্পের অনুকূলে ব্যায় ধরা হয়েছে বাইশ'লক্ষ উনপঞ্চাশ হাজার চারশত পচাত্তর টাকা।মোঃ রাব্বি মিয়া গণমাধ্যমকে জানান,কাজের ওয়ার্ক ওয়ার্ডার অনুযায়ী নিদৃষ্ট সময়ের পুর্বেই বাঁধের কাজ সমাপ্ত করবো।এবং আশা রাখি অর্থের জন্য অনন্ত পক্ষে বাঁধের কাজের ধীরগতি হবে না। 

এসময় তীরবর্তী কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃশামছুল হক,মোঃমহসীন আলী,মোহাম্মদ নিক্সন মিয়া প্রমুখ।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর