মৃত্যুর তিন বছর পর বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর দেহাবশেষ নিজ ইচ্ছা অনুযায়ী গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
রোববার আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার দেহাবশেষ দাফন করা হয়।
জানা যায়, বর্তমানে তার দেহাবশেষ সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে দোয়া মাহফিল হয়েছে। এরপর তার নিজ বাড়ি সিলেটের কানাইঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে নিজের প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে নির্ধারিত স্থানে দেহাবশেষ পুনর্দাফন করা হয়।
আজকের সিলেট/ডি/এসটি









