দোয়ারাবাজারে সাবেক ইউপি সেক্রেটারি মুহিবুর রহমানের ইন্তেকাল
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৫০ PM

দোয়ারাবাজারে সাবেক ইউপি সেক্রেটারি মুহিবুর রহমানের ইন্তেকাল

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ০৫:৫১:২৭ AM

দোয়ারাবাজারে সাবেক ইউপি সেক্রেটারি মুহিবুর রহমানের ইন্তেকাল


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা বাংলাবাজার ইউনিয়নের সাবেক (ইউপি) সেক্রেটারি মুহিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার সকাল ৮ ঘটিকার সময় তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৫ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বিকাল ৪ টা ২০ মিনিটের সময় সুরমা ইউনিয়নের শিমুলতলা গ্রামের জামে মসজিদ প্রসঙ্গে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফল করা হয়। 

জানাযার পূর্বে বক্তব্য রাখেন সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, ভাদেশ্বর ফাজিল মাদ্রাসা মাওলানা ইউনূছ আহমদ, মাওলানা জমির উদ্দীন, মরহুম মুহিবুর রহমান সেক্রেটারির দ্বিতীয় ছেলে ইকবাল হোসেন আকুল।

জানাযার নামাজ উপস্থিত ছিলেন, বোগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, সুরমা ইনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মানিক মাস্টার, দোয়ারাবাজার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, আব্দুল কাদির, আম্বর আলী, আব্দুল আউলয়ার, আতর মিয়া, আপ্তাব উদ্দীন, রাকিবুর রহমান, আজিজুর রহমান,  সমুজ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক, রুকনুজ্জামান, আব্দুল মুতালিব, বীর মুক্তিযুদ্ধা ফজলুর রহমান, দোয়ারারাজার উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক মুতালিব ভূইয়া, যুগ্ম সম্পাদক সাংবাদিক শাহ্ মাশুক নাঈম, শফিকুল ইসমাম আর্মি, বিএনপি নেতা হারুন রশীদ, জামাত নেতা হারুন রশীদ, ফয়ছল আহমদ, আব্রুল হামিদ, কন্টেটার আমিনুল ইসলাম, বিএনপি নেতা মনির উদ্দীন রশীদ মিয়া, মইনুল হক, তারেক আহমেদ তারেক, ইলিয়াস আলী, চমক আলী, মুহিত উদ্দীন, হাফিজ ইমন আহমেদ, হাফিজ আলমগীর প্রমূখ।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর