কুলাউড়ায় জেলা পরিষদের সাবেক সদস্য বদরুল আটক
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৫১ PM

কুলাউড়ায় জেলা পরিষদের সাবেক সদস্য বদরুল আটক

সংবাদদাতা

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ০২:৪৫:১৮ AM

কুলাউড়ায় জেলা পরিষদের সাবেক সদস্য বদরুল আটক


কুলাউড়ায় মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম সিদ্দিকী নানুকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে ভাটেরা ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় থানায় দায়ের হওয়া মামলায় বদরুল আলম সিদ্দিকী নানুকে আটক করেছে পুলিশ।

থানার ওসি মো. গোলাম আপছারের সার্বিক দিকনির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম রাতে ভাটেরা ইউনিয়ন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে বদরুল আলম সিদ্দিকীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর