কমলগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান আটক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩০ AM

কমলগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ০৭:০০:০৬ AM

কমলগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান আটক


মৌলভীবাজারের কমলগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুলকে আটক করা হয়েছে। তিনি সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদের ছোট ভাই।

রোববার বেলা ২ টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে রহিমপুর ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, মৌলভীবাজার সদর মডেল থানায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের কলেজ ছাত্র তোফায়েল আহমেদ শরীফ বাদী হয়ে সম্প্রতি একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অন্যদের সাথে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে আসামী করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, আটক রহিমপুর ইউপি চেয়ারম্যানকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় মডেল থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়। পরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর