জামালগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১০ PM

জামালগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ০৪:৪৭:১৬ AM

জামালগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শরীফ মিয়া (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলা সদর ইউনিয়নের কালাগুজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে ।

রোববার ভোররাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা গ্রামের সামনে নয়া হাওরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মাছ ধরতে গ্রামের সামনে নয়া হাওরে যান শরীফ। এসময় বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটে। এতে বজ্রাঘাতে মারা যান শরীফ।

জামালগঞ্জ থানার ওসি শ.ম কামাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর