ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে আলকারাজের প্রতিপক্ষ জভেরেভ
সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৫৯ AM

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে আলকারাজের প্রতিপক্ষ জভেরেভ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ০১:৩০:০৬ AM

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে আলকারাজের প্রতিপক্ষ জভেরেভ


শীর্ষ বাছাই ইয়ানিক সিনারের বিপক্ষে এক রোমাঞ্চকর লড়াই জিতে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ।  ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জভেরেভ।

গতকাল শুক্রবার রাতে প্যারিসের রোলাঁ গারোয় সেমিফাইনালে ৩-২ সেটে জয় পেয়েছেন আলকারাজ। আরেক সেমিফাইনালে ৩-১ সেটে ক্যাসপার রুডকে হারিয়ে ফাইনালে উঠেছেন জভেরেভ।

সিনারের বিপক্ষে আলকারাজের শুরুটা হয়েছিল হার দিয়ে। প্রথম সেটে তিনি হেরে যান ৬-২ গেমে। পরের সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। সেই সেট জেতেন ৬-৩ গেমে। কিন্তু তৃতীয় সেটে আবার ৬-৩ গেমে জিতে এগিয়ে যান সিনার। তবে এই ইতালিয়ান টেনিস তারকা পরের দুই সেটে পেরে ওঠেননি। এবার ৬-৪ ও ৬-৩ গেমে হেরে পরাজিত হন তিনি।

আলকারাজ এবারই প্রথম ফ্রেঞ্চ ওপেন জেতার দ্বারপ্রান্তে পৌঁছেছেন। এর আগে গত বছর উইম্বলডন ও ইউএস ওপেন জেতার স্বাদ পেয়েছেন তিনি। জভেরেভকে ফাইনালে হারাতে পারলেই চার গ্র্যান্ডস্লামের তিনটিই জেতা হয়ে যাবে তার। তবে ফাইনাল জেতা সহজ হবে না আলকারাজের জন্য। কারণ অন্য ফাইনালে দাপুটে জয় পেয়েছেন জভেরেভ।  

রুডের বিপক্ষে প্রথম সেট ৬-২ গেমে হারলেও জভেরেভ পরের তিন সেটে জিতেছেন বড় ব্যবধানে (৬-২, ৬-৪ ও ৬-২)। প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের সন্ধানে থাকা এই টেনিস তারকা এর আগে একবারই (২০২০ ইউএস ওপেন) ফাইনালে খেলেছেন। যদিও সেবার ডমিনিক থিয়েমের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। এবার আরও একবার স্বপ্ন পূরণের সুযোগ তার সামনে।

আজকের সিলেট/বিএন/এসটি

সিলেটজুড়ে


মহানগর