পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৬ PM

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৭/২০২৬ ০৬:২৪:০৫ PM

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আলী হোসেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল এলাকার হাজী সোয়াব উদ্দিনের ছেলে।

রোববার দুপুরে জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পর একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর