গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৮ AM

গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০১:৫৪:৩২ AM

গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা


বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, সিলেট জেলা শাখার উদ্যোগে গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে আগামী শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলার কেন্দ্রীয় শিবমন্দিরে এক বৃহৎ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।


মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক খোকন রঞ্জন দে এবং সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ চন্দ ধর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে এবং একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।


সভায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে মতবিনিময় সভাটি সফল ও সার্থক করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।


জেলা শাখার আহ্বায়ক খোকন রঞ্জন দে ও সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ চন্দ ধর আশা প্রকাশ করে বলেন, সকলের মূল্যবান উপস্থিতি, গঠনমূলক মতামত ও সক্রিয় অংশগ্রহণ গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন প্রক্রিয়াকে আরও গতিশীল, ফলপ্রসূ ও সফল করে তুলবে।

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর