বিয়ানীবাজারে পেছনে হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৭ PM

বিয়ানীবাজারে পেছনে হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ০৬:৪৮:১৫ PM

বিয়ানীবাজারে পেছনে হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার


বিয়ানীবাজার পৌর এলাকার খাসাড়িপাড়ায় পেছনে হাত বাঁধা অবস্থায় নিজ বাড়ির ফ্যানের সঙ্গে ঝুলন্ত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক সাদিকুল ইসলাম রুপক। তিনি খাসাড়িপাড়া এলাকার আব্দুল মুক্তাদিরের ছেলে। 

রবিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ব্যক্তিগত জীবনে রুপক বিবাহিত ছিলেন।

স্বজনদের দাবি, পেছনে দুই হাত বাঁধা অবস্থায় একজন ব্যক্তি কীভাবে নিজে ফ্যানের সঙ্গে ঝুলতে পারেন, তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। তাদের অভিযোগ, রুপককে হত্যা করে পরে মরদেহ ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

খবর পেয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

ওসি ওমর ফারুক জানান, পেছনে দুই হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর