মৌলভীবাজার জেলার লাউয়াছড়া এলাকায় তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, আজ (শুক্রবার) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় জানান, উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে এবং দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আজকের সিলেট/জেকেএস
মৌলভীবাজার প্রতিনিধি 








