জগন্নাথপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৪ PM

জগন্নাথপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৬ ০৬:০৪:২০ PM

জগন্নাথপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার


সুনামগঞ্জের জগন্নাথপুরে ঋণগ্রস্ত শেখ নুর ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধ ইকড়ছই এলাকার মৃত শেখ ওয়াহিদুল্লাহর ছেলে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে জগন্নাথপুর পৌরসভা ইকড়ছই (মাঝের বাড়ি) এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো গতকাল সোমবার রাতের খাওয়াদাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে যান শেখ নুর ইসলাম। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে পরিবারের লোকজন তাঁকে ডাকতে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ওই ব্যক্তির তিন মেয়ে রয়েছে। পরিবারে রোজগার করার মতো আর কেউ না থাকায় বেশ কিছুদিন ধরে ঋণগ্রস্ত হয়ে তিনি মানসিক চাপে ছিলেন। শারীরিকভাবেও অসুস্থ ছিলেন তিনি। মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর